তৃণমূলে যোগ দিলেন শতাধিক বাম-ভাজপা সমর্থক
দি নিউজ লায়নঃ সোমবার মাথাভাঙ্গায় যোগদান পর্বের পরে মঙ্গলবার মেখলিগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূলে যোগ দিলেন শতাধিক ভাজপা এবং বাম সমর্থক। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী জানান, মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য নিতাই সরকার এবং বিজয় অধিকারী, ফরওয়ার্ড ব্লকের পঞ্চায়েত সদস্য বিষ্ণু রায় , সিপিএমের পঞ্চায়েত সদস্যা কিরণবালা বর্মনের স্বামী মোট 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য, সদস্যা আমার হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
এছাড়াও মেখলিগঞ্জ পৌর এলাকার তিন নাম্বার 4 নাম্বার ওয়ার্ড থেকে শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নিয়ে রাজ্যের উন্নয়নের সাথী হতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি এলাকা বর্তমানে বিজেপির সংগঠন নেই বলে দাবি তৃণমূল কংগ্রেসের।
তৃণমূলের দাবি শুধু মেখলিগঞ্জ নয় গোটা কোচবিহার জেলা জুড়ে হাজার হাজার বিরোধী দলের নেতা-কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগ দিতে চাইছেন অনেকেই লিখিত আবেদন করেছেন যোগ দিতে চেয়ে সেই সমস্ত আবেদন খতিয়ে দেখা হচ্ছে। জেলা নেতৃত্ব এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশ মতো যোগদান করানো হচ্ছে সোমবার যেমন মাথা ভাঙ্গায় যোগদান হয়েছে তেমনই মঙ্গলবার মেখলিগঞ্জে যোগদান হলো চলতি সপ্তাহে আরো বহু বিরোধী দলের কর্মী-সমর্থকদের যোগদান হবার সম্ভাবনা রয়েছে।

Post a Comment